বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিয়ানমারে পাচারকালে প্রায় ১৭ হাজার কেজি সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে পাচারকালে প্রায় ১৭ হাজার কেজি সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

নোয়াখালীর হাতিয়ার চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে হাতিয়া কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

 এর আগে, গতরাত ১০টার সময় 'চর গাসিয়া' সংলগ্ন মেঘনা নদীতে বিসিজি স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়।

এক প্রেস রিলিজে কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি করা হয়। এসময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর আলেকজান্ডার চরমেহার এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে (মো. রাশেদ), হাতিয়ার মাইনউদ্দিন বাজার এলাকার মৃত হানিফের ছেলে মো. রাশেদ, একই এলাকার নুরুল আমীনের ছেলে ফজলুল হক, তমরোদ্দি এলাকার লোকমান হোসেনের ছেলে মো. বাবুল, চর জব্বর খাসের হাট এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মনির, একই এলাকার মো. কামালের ছেলে মো. আফসার উদ্দিন, মো. মোশাররফ হোসেনের ছেলে মো. শেহেনাজ, মো. জসিমের ছেলে মো. রুবেল এবং চট্টগ্রাম মিরাজসরাই বদরগাড় হাট এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন(৩৬)।

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর