বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে দুই পিকআপে আগুন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে দুই পিকআপে আগুন
দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত দুই পিকআপ। ছবি: ঢাকা মেইল

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকার মাস্টারের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ গাড়ি পার্কিং করে রাখা হতো। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

বুধবার রাতে যথারীতি গাড়িগুলো সেখানে রাখা হয়েছিল। পরে গভীর রাতে দুর্বৃত্তরা চারটি গাড়ির মধ্যে দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, নাশকতার উদ্দেশে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর