বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

খালিয়াজুরীতে ২০০ ইয়াবাসহ নারী আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

খালিয়াজুরীতে ২০০ ইয়াবাসহ নারী আটক
শুকতারা (২৮)।

নেত্রকোনার খালিয়াজুরীতে ২০০ ইয়াবাসহ শুকতারা (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শুকতারা ওই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ফতুয়া গ্রামের মিলন মিয়া ও শুকতারার বসতঘরে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘরটি তল্লাশি করে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে শুকতারাকে আটক করা হয়। তবে অভিযানের সময় মিলন মিয়া বাড়িতে ছিলেন না।

পুলিশের দাবি, মিলন মিয়া ও তার স্ত্রী শুকতারা দুজনই মাদক কারবারে জড়িত।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক শুকতারার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর