বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, পুড়ল বেঞ্চ-মালামাল

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, পুড়ল বেঞ্চ-মালামাল

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরোনো প্লাস্টিকের বেঞ্চসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের ছাদে ওঠার সিঁড়ির পাশের একটি তালাবদ্ধ স্টোররুমে আগুনের সূত্রপাত হয়।

বিদ্যালয়ের শিক্ষকদের সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে হঠাৎ স্টোররুমে আগুন দেখতে পান তারা। পরে মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয় ভবন থেকে নিচে নামিয়ে আনা হয়। আগুনে স্টোররুমে রাখা বেশ কিছু পুরোনো প্লাস্টিকের বেঞ্চ ও অন্যান্য মালামাল পুড়ে যায়। তবে আগুন বিদ্যালয়ের অন্য কোনো শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়েনি।

এদিকে, অগ্নিকাণ্ডের সময় বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না বলে জানা গেছে। নাশকতার কোনো প্রমাণও পায়নি পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ছাদে ওঠার সিঁড়ির পাশে শিক্ষকদের জন্য চা তৈরি করা হয়। সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিদ্যালয়ে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর