বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসায় বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিট থেকে এ নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকেই পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌ-চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় মাঝনদীতে দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে, সোয়া দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এতে সড়কে যানবাহনের সারি তৈরি হয়। ভোরের তীব্র শীত ও হিমেল বাতাসের মধ্যে ঘাটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও যানবাহনের চালকেরা।

আরও পড়ুন

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

পরবর্তী সময়ে সকাল ৮টার পর সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর কুয়াশা কাটতে শুরু করলে কর্তৃপক্ষ পুনরায় ফেরি চলাচল শুরুর সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা ৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে আসছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর