বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও নিরাপত্তাপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দ্রুত তা নিয়ন্ত্রণে আসে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে শহরতলির জাফরপুর বাজারে অবস্থিত ব্যাংকটির শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মোটরসাইকেলে করে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ব্যাংকের সামনে আসে। এরপর তারা কার্যালয় লক্ষ্য করে একের পর এক চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে একটি ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপরটি সিসিটিভি ক্যামেরার সামনে পড়ে।

e608c433-ace3-439d-9de1-48da2049a628

আগুন দেখতে পেয়ে ব্যাংকের দায়িত্বে থাকা নিরাপত্তাপ্রহরী স্থানীয় লোকজনকে ডাকেন। পরে প্রহরী ও বাজারের লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকাসহ জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর