বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে সাবেক কাউন্সিলরসহ আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে সাবেক কাউন্সিলরসহ আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
মো. দেলোয়ার হোসেন দুলাল

গাজীপুরে পৃথক অভিযানে আওয়ামী লীগের সাবেক এক কাউন্সিলরসহ দলটির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলরকে এবং নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে কাশিমপুর থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন দুলালকে কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই রাতে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার রায়হান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দুলালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান সাতজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগে পেট্রোলবোমা ও ককটেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ নিয়ে দুই রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী এবং সাবেক এক কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর