বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

শামীম ওসমানের বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ এএম

শেয়ার করুন:

শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অবস্থিত শামীম ওসমানের বাড়িতে অগ্নিকাণ্ডের দৃশ্য

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অবস্থিত বাড়িটিতে আগুন দেয় একদল তরুণ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। 

তিনি বলেন, ‘জামতলায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর