বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে অস্থিরতা: খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে অস্থিরতা: খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা
খুলনা বাস টার্মিনাল। ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধের জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে ইমাদ পরিবহনে টিকিট করেছিলেন মোহসীন রেজা। কাউন্টারে এসে শোনেন নিরাপত্তা শঙ্কায় বাস সার্ভিস বন্ধ। 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ব্যবসার কাজে আজ ঢাকায় যাওয়ার জন্য টিকিট করেছিলাম। ঢাকায় যাওয়া খুব দরকার। কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মসূচির কারণে ভাঙচুর অগ্নিসংযোগের কারণে বাস বন্ধ করা হয়েছে। এখন বিকল্প পথে যেতে হবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের চলমান কর্মসূচির মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অপ্রীতিকর ঘটনা ঘটছে।। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে পরিবহন মালিকরা স্ব-উদ্যোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, খুলনা থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ দিয়ে ঢাকায় যায় বাস। একই সঙ্গে ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া বিকল্প রুট আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস চালু থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পর যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর