বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাড়ে ৪ বছরের শিশু নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাড়ে ৪ বছরের শিশু নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় হুমাইরা খাতুন নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা-রহমতপুর সড়কের নলডাঙ্গা কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমাইরা খাতুন নলডাঙ্গা ইউনিয়নের যুবদল নেতা ও পীরগাছার দেবী-চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক হামিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় হুমাইরা তার ফুফু মিনা বেগমের সঙ্গে সড়ক পার হচ্ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি তাঁর ফুফাতো ভাইয়ের মেয়ে। হুমাইরার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর