বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

খাবার খেতে গিয়ে পুলিশের পিকআপ চুরি, ৫ ঘণ্টা পর উদ্ধার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

খাবার খেতে গিয়ে পুলিশের পিকআপ চুরি, ৫ ঘণ্টা পর উদ্ধার
উদ্ধার পুলিশ পিকআপ। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রাম নগরীর হালিশহরে টহল পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ৫ ঘণ্টা পর তা উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুরে রাস্তায় গাড়িটি রেখে ভাত খেতে গিয়ে গাড়িটি খোয়ান হালিশহর থানার পুলিশ সদস্যরা। যদিও চুরিকাণ্ডে জড়িতকে এখনো গ্রেফতার করা যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর ১টার দিকে হালিশহর ছোটপুল পুলিশ লাইনের সামনে থেকে গাড়িটি চুরি হয়। 

পুলিশের গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি জানান, চোরকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুরে হালিশহর ছোটপুলের পুনাক ক্যান্টিনে টহল দলটি ঢুকেছিল খেতে। ১০ মিনিট পর বের হয়ে দেখল, তাদের রেখে যাওয়া গাড়ি উধাও।

ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং চালিয়ে নিয়ে যান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর