বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ২

মৌলভীবাজারে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মৃদুল ও রাজেল। তারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জুনেদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের আগে প্রায় তিন কিলোমিটার ধাওয়া করতে হয়েছে।

পুলিশের ভাষ্য, কয়েক দিন আগে মৌলভীবাজারের চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে মৃদুল ও রাজেলের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।

d2f6c985-d1b8-49fc-9008-102566b89e8d

অভিযোগ রয়েছে, মৃদুলের ‘মিসফায়ার’ নামে একটি টিকটক আইডি রয়েছে। ওই আইডিতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ভিডিও তৈরি করে প্রকাশ করতেন তিনি। স্থানীয় সূত্রের দাবি, এসব ভিডিও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর