বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের ধাওয়া, পালিয়ে ঝালকাঠিতে এসে ৮ জন ধরা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের ধাওয়া, পালিয়ে ঝালকাঠিতে এসে ৮ জন ধরা
এসআরবির অভিযান। ছবি: ঢাকা মেইল

পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে আসার পর ঝালকাঠিতে আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দুজনকে ঝালকাঠির নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় শনাক্ত করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জউসা গ্রামের বাসুদেব দেবের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সন্দেহভাজন ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে তারা সেখান থেকে পালিয়ে যান। পরে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।

আটকরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার ও ছারছীনা দরবার শরীফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের সগির আলী।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ (বরিশাল)-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর