বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে ২৯ বিজিবি

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে ২৯ বিজিবি

সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এরই অংশ হিসেবে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, ২৯ বিজিবির দায়িত্বপূর্ণ দিনাজপুর সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব হবে।

বিজিবি আরও জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর এ নজরদারি ব্যবস্থার ফলে সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর