বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু জবাইয়ের ধারালো ছুরি দিয়ে স্ত্রী রোজিনা খাতুনকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মোতালেব শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম সরওয়ার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোতালেব শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাগ গ্রামের মকছেদ আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালে রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাগ গ্রামের মোতালেব শেখের সঙ্গে পাশের এরান্দহ গ্রামের আব্দুল আজিজ সরকারের মেয়ে রোজিনা খাতুনের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মোতালেব বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

২০২৫ সালের ১১ জুন রোজিনা খাতুনের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে মোতালেবের সঙ্গে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। এর জেরে ওই রাতে মোতালেব গরু জবাইয়ের ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আজিজ সরকার বাদী হয়ে মোতালেব শেখকে আসামি করে মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত বুধবার মোতালেব শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর