বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বান্দরবানে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবানের লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার বাসিন্দা। তিনি আলীকদম থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলীকদম থানা থেকে পুলিশের ডাক ফাইল লামা থানায় পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন সাজু চক্রবর্তী। পথে লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

accident

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর