বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৩ মিনিটের দিকে শহরের হরিণখানা এলাকায় তার বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। বিস্ফোরণের একটি স্প্লিন্টার ঘরের ভেতরেও প্রবেশ করে। তবে ঘটনার সময় বাসায় ছিলেন না বিএনপির এই নেতা।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটে এক যুবক বাড়ির সামনে এসে একটি বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও বিভিন্ন আলামত উদ্ধার করে।

a345affc-0bbb-4bf9-bfed-d9af34308e47

বিএনপি নেতা অধ্যাপক হাদিউজ্জামান হিরো বলেন, রাত ২টার দিকে ঢাকা থেকে বাগেরহাটে এসে বাড়িতে ফেরার পথে বাসার সামনে লোকজনের ভিড় দেখে তিনি ঘটনার বিষয়ে জানতে পারেন। তার অভিযোগ, সারা দেশে চলমান নৈরাজ্য ও সহিংসতার অংশ হিসেবে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঘটনার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর