বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন জ্বলছে

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে থাকা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্যালয়টি ও পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, কার্যালয়টিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর