বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নারী পোশাক শ্রমিককে ধর্ষণ

গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম

শেয়ার করুন:

গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা
আবু তাহের প্রধান, গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক

গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের প্রধানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় তার বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

গত ১৫ নভেম্বর গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ভুক্তভোগী নারী মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে শ্রীপুরে একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে আবু তাহেরের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। পরে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তাহের।

অভিযোগ, গত ৮ আগস্ট ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন তিনি। এ সময় বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদের বাইরে পাহারায় ছিলেন। বিষয়টি প্রকাশ না করতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ৩০ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে আবারও তাকে ধর্ষণ করেন তাহের। পরে বিয়ের আশ্বাস দিয়ে গাড়িতে করে নেওয়ার পথে বাঘের বাজার এলাকায় নামিয়ে রেখে পালিয়ে যান। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আবু তাহের প্রধান বলেন, মামলার বিষয়ে কিছু জানি না। সাংবাদিকদের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুরের পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, আদালতের কোনো আদেশ এখনো পাইনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর