দিনাজপুরের বিরলে বাড়ির তৃতীয় তলার ছাদ থেকে পড়ে রায়হান বাবু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিরল পৌর শহরের হুসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান বাবু ওই এলাকার মোয়াজ্জেম হোসেন মঙ্গলুর তৃতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রায়হান বাড়ির তৃতীয় তলার ছাদে খেলছিল। এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রতিনিধি/এসএস




