মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজাপুরে বেশি দামে গ্যাস বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

রাজাপুরে বেশি দামে গ্যাস বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির রাজাপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই দোকানিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাদুরতলা মোড় ও বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকার পরিবর্তে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে দুই দোকানিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

4e0f6775-cf32-42b2-a1df-aa4437cf3853

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির কোনো সুযোগ নেই। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর