মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

৮ বছর পর সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

৮ বছর পর সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা
সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল। মামলায় অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। 

এদিকে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এম এম শাহীন তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মামলার বিষয়টি তুলে ধরে লেখেন, ‘অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২৮ ডিসেম্বর ২০১৮, সন্ধ্যা ৭টায়। অথচ দীর্ঘ প্রায় আট বছর পর গত ১৫ নভেম্বর মামলাটি দায়ের করা হলো! আট বছর পর হঠাৎ এই মামলা! আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক!’

পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর