মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভোলায় রোলার মেশিনে সিএনজির ধাক্কা, নিহত ১

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

ভোলায় রোলার মেশিনে সিএনজির ধাক্কা, নিহত ১

ভোলার বোরহানউদ্দিনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জসিম (২৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথে ইদারার মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার মেশিনের পেছনে সজোরে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্টেশন ইনচার্জ মো. খোরশেদ আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পরে জসিমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।

নিহত জসিম (২৮) চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আলী আহম্মেদ মুন্সি। দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন আমেনা বেগম ও আব্দুল হাবীব।

দুর্ঘটনার পর অটোরিকশাটি ফেলে চালক পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির নিবন্ধন নম্বর ভোলা-থ-১১-০১৯৮।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন এবং একজন মারা গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর