মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুড়িগ্রামে সূর্যের দেখা নেই ২ দিন, বিপাকে শ্রমজীবীরা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে সূর্যের দেখা নেই ২ দিন, বিপাকে শ্রমজীবীরা

কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নমুখী। তার ওপর আবার সোমবার (১৬ নভেম্বর) থেকে মিলছে না সূর্যের দেখা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া পরিবর্তনের ফলে মাঝরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। সঙ্গে বইছে মৃদু ঠান্ডা বাতাস।

তাপমাত্রা নেমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। ঠান্ডা উপেক্ষা করে তারা কৃষি জমিতে এবং শহরে শ্রমের কাজ করছেন। মঙ্গলবার বিকেল পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। 

কুড়িগ্রাম সদর উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের কৃষি জমিতে নিড়ানির কাজ করছিলেন দিনমজুর সাদেক মিয়া। তিনি বলেন, ‘আজ বেলা দেখা যায়নি, কালকের চেয়ে আজ ঠান্ডা বেশি। কাজ করতে একটু সমস্যা হচ্ছে।’ 

একই এলাকায় ফুলকপি উঠাচ্ছিলেন কৃষক আজমত আলী। তিনি বলেন, ‘বাহে ঠান্ডা বুঝি নামি গেইল। ফুলকপি তুলতে হাত অসাড় হয়া যায়।’ 

এ ব্যাপারে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হাওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা কমেছে। এই অবস্থা আগামী সপ্তাহ পর্যন্ত বিরাজমান থাকবে।’

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর