ঢাকার দোহার উপজেলায় কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের মাঝে রবি শস্য বীজ, সার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের মধুরচর ব্লকের কৃষকদের মধ্যে বরাদ্দ বিতরণ করা হয়।
দোহার উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি কর্মকর্তা নিয়াজ মাহমুদ মিঠুনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক সৈয়দ তানভীর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ বলেন বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব হওয়ায় সময়মতো কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে। কৃষকদের স্মার্ট কৃষি কার্ড প্রদানের মাধ্যমে কৃষি পণ্য বিতরণ করছে। কৃষকদের প্রাধান্য দিয়ে সরকার সার, কীটনাশক ও নগদ অর্থ প্রদান করছে। আপনাদের দায়িত্ব হলো সরকারের সঙ্গে ভালো আচরণ করা। সরকার কৃষকদের জন্য যে কাজের জন্য নগদ অর্থ প্রদান করছে আপনারা সেই কাজে ব্যবহার করবেন। সরকার কৃষিখাতে অনেক ভর্তুকি প্রদান করছেন। আপনার জানেন যে, প্রতি কেজি সারে সরকার ৫০ টাকা পর্যন্ত ভতুকি দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কৃষি ব্যাংকের ডিজিএম তাইবুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি রুবেল কাজী, সাধারণ সম্পাদক রফিক কবিরাজ প্রমুখ। অনুষ্ঠান থেকে ইউনিয়নের ৩০০ জন কৃষি প্রনোদনা হিসেবে বীজ, সার ও নগদ ২৫০০ টাকা প্রদান করা হয়।
প্রতিনিধি/টিবি




