মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে হামলা, লোকোমাস্টার ও সহকারীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে হামলা, লোকোমাস্টার ও সহকারীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ক্রসিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের কাঁচ ভেঙে কেবিনে ঢুকে লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

রেল ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী খালি বিটিও ট্যাংকার ট্রেনটি (PSIK 6 DOWN) ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ইঞ্জিনের কেবিনে ঢুকে দুই রেলকর্মীকে এলোপাতাড়ি কোপায়। পরে তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

হামলার পর ট্রেনটি উথলী রেলস্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেল সূত্র জানায়, ঈশ্বরদী থেকে বিকল্প চালক পৌঁছালে ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থল ঘুরে দেখেছেন। এলাকাটি নির্জন। দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালিয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর