মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

সূর্যের দেখা নেই, তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

সূর্যের দেখা নেই, তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত

ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ আর হিমেল বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি। গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না ঠিকমতো। দিনের বেশির ভাগ সময় মেঘের আড়ালে থাকছে সূর্য। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুভূত হচ্ছে শীতের দাপট। বিশেষ করে সকাল ও রাতে ঠান্ডার দাপট বেশি অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায়ও পড়তে শুরু করেছে শীতের প্রভাব।

winter tetulia-2স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকছে। সূর্যের আলো না থাকায় দিনের বেলাতেও শীতের অনুভূতি কমছে না। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃষ্টিসীমা কমে আসছে। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

আবহাওয়াবিদের মতে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য, উচ্চ আর্দ্রতা এবং মেঘাচ্ছন্ন আকাশের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। ফলে দিনের বেলায় ভূপৃষ্ঠ ও আশপাশের পরিবেশ যথেষ্ট উষ্ণ হতে পারে না। অন্যদিকে রাতের বেলায় তাপ বিকিরণের ফলে তাপমাত্রা কমে গিয়ে কুয়াশা ও শিশির সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। 

দিন-রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতায় আক্রান্ত হয়ে শিশু ও বয়স্কদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

winter tetulia-3তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত দুই দিন ধরে জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে এ অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর