সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

অতীতের সব গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

শেয়ার করুন:

অতীতের সব গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

প্রয়োজনে সরকারের বিরুদ্ধে পতনের আন্দোলনে নামতেও একচুল পিছপা হবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, সরকার সহযোগিতার পরিবর্তে তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করলে তা মেনে নেওয়া হবে না।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সিগঞ্জ জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জেলার সব সড়ক দ্রুত সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।

2f75878d-f9b8-4da3-b6cf-0c9bbc003392

মামুনুল হক বলেন, “এক হাতে তালি বাজবে না। আমরা শুধু সহযোগিতার ইচ্ছা প্রকাশ করব, আন্তরিকতা দেখাব; আর সরকার আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করবে—এটা হতে পারে না। সরকার সহযোগিতার কোনো চিন্তাও করবে না, তা হবে না।”

তিনি আরও বলেন, “আমরা গায়ে পড়ে সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। জনগণের জন্য নিজেদের দায়িত্ব পালনে রাজপথে নেমেছি। প্রয়োজনে খুব শিগগিরই সরকারের বিরুদ্ধে পতনের আন্দোলনে নামতে হলেও আমরা একচুল পরিমাণ পিছপা হব না।”

5af43a5d-9b8d-4a50-827d-2e59ddbc4281

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে তারা ছয় মাস সময় নিয়েছেন। কিন্তু বর্তমান সরকার জাতির সঙ্গে গাদ্দারি করতে ছয় মিনিটও সময় নেয়নি।

বিএনপি সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, তারা সরকারকে সহযোগিতা করতে চান। তবে জনগণের অধিকার ও গণভোটের রায় উপেক্ষা করা হলে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে নীরব থাকার সুযোগ নেই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান, তাহলে তাকে আরেকজন শেখ হাসিনা হতে দেওয়া হবে না।

আরও পড়ুন

গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

দেশের চলমান সংকট প্রসঙ্গে মামুনুল হক বলেন, জ্বালানি সংকট, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনের দলীয়করণ এবং বিচারব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো সমস্যাগুলো রাষ্ট্রকাঠামোর দুর্বলতার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রীকেন্দ্রিক একচ্ছত্র ক্ষমতাব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রপতির কার্যকর ক্ষমতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। অতীতের সব গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যা, শাপলা গণহত্যাসহ অতীতের সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করতে হবে।

1c2f33a0-c22f-4546-8021-8e4ecfb8bf66

মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এত রক্ত, প্রাণহানি ও আত্মত্যাগ শুধু সংবিধান সংশোধনের জন্য হয়নি। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ এবং রাষ্ট্রকাঠামোয় মৌলিক পরিবর্তন আনতেই মানুষ জীবন দিয়েছে। তাই গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতী মোহাম্মদুল্লাহ-এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মুফতী সিদ্দিকুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী নুর হোসাইন নূরানী।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর