সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

লালমনিরহাটে সার পাচারের চেষ্টা, ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে সার পাচারের চেষ্টা, ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড

লালমনিরহাটে তিনটি ইজিবাইকে করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্র নেওয়ার সময় এরশাদ আলী নামের এক সার ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সারসহ তিনটি ইজিবাইক জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর হওয়ার আগেই তিনটি ইজিবাইকে ৪৫ বস্তা ডিএপি সার বোঝাই করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী এরশাদ আলী। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা সারসহ ইজিবাইক তিনটি আটক করে পুলিশকে খবর দেন।

d6803ac3-4fef-4004-b66c-2fe1ba0cca37

খবর পেয়ে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীতা দাস। পরে সার ও ইজিবাইকগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে এবং কীটনাশক ও সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীতা দাস জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর