সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় মোটরসাইকেলের সিটের নিচে ৩ কেজি গাঁজা, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় মোটরসাইকেলের সিটের নিচে ৩ কেজি গাঁজা, যুবক গ্রেফতার
সুজন মিয়া (২৬)।

গাইবান্ধায় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি শুকনো গাঁজাসহ সুজন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব সরকার।

এর আগে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা পৌরসভার সুখ-শান্তির মোড় এলাকায় এলজিইডি ভবনের সামনে মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুজন মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি বালার হাট এলাকার বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো ২ কেজি এবং কালো পলিথিনে মোড়ানো আরও ১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালিব সরকার বলেন, এ ঘটনায় গ্রেফতার সুজন মিয়ার বিরুদ্ধে ১৬ নভেম্বর গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ও ৩৮ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৯।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর