সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত ১১টার দিকে শহরের দত্তপাড়া বাজার এলাকায় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গ্রেফতার হানিফ ভুঁইয়া সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার মো. হোসেন ভুঁইয়ার ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাস থেকে ২০ থেকে ২৫ জন ব্যক্তি নামেন। তারা বাজারের বটতলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যান। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখান থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর