সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

সন্তানকে স্কুলে নেওয়ার পথে নসিমন চাপায় প্রাণ গেল মায়ের, চালক আটক

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

সন্তানকে স্কুলে নেওয়ার পথে নসিমন চাপায় প্রাণ গেল মায়ের, চালক আটক

বরগুনার বামনায় সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে নসিমনের চাপায় আসমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নসিমনচালক ও গাড়িটি আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা বাজারে বিএনপি কার্যালয়ের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুদিঘাটা গ্রামের মৃত মান্নান হাওলাদারের মেয়ে এবং মোহাম্মদ এনামুল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে সড়ক পার হচ্ছিলেন আসমা বেগম। এ সময় একটি নসিমনের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নসিমনচালক মো. জাহিদ খান (৩০) ও গাড়িটি আটক করা হয়। জাহিদ একই গ্রামের শাহজাহানের ছেলে।

2b1ce7cb-7d83-4641-89c3-42afe2c3c8ed

খবর পেয়ে বামনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান বলেন, ‘ডৌয়াতলা এলাকায় স্থানীয় একটি নসিমনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের কার্যক্রম চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর