রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে শিশু কন্যাসহ ফেরার পথে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে শিশু কন্যাসহ ফেরার পথে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
নিহত স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজামান। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহ নগরীর মধ্যবাড়েরা এলাকায় সুরুজামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্যবাড়েরা এলাকার মুজিব মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজামান মধ্যবাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই বাবুল মিয়া একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় মুজিব মার্কেট থেকে ছোট মেয়েকে নিয়ে জুতা কিনে বাড়ি ফিরছিলেন সুরুজামান। এ সময় ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর