রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগ প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগ প্রধান আসামি গ্রেফতার
আসামি করিম সিকদার (৫৫)।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি করিম সিকদারকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। করিম সিকদার দক্ষিণ তেলিখালী গ্রামের মৃত মোকলেছ সিকদারের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুর দেড়টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেলিখালী গ্রামের পালের খালের গোড়ায় ঝোপের ভেতরে এ ঘটনা ঘটে।

এজাহারে শিশুটির বাবার অভিযোগ, ঘটনার দিন শিশু কঁচা নদীর তীরে খেলাধুলা করছিল। এ সময় করিম সিকদার তাকে জোর করে পাশের ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ২০ অক্টোবর তাকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শিশুটির বাবা ২২ অক্টোবর বাদী হয়ে করিম সিকদারকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় মামলা করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হোসান জানান, এসআরবি সদস্যরা আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর