রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দফতরির ৮ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দফতরির ৮ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসুদ রানা (৩০) নামে এক ব্যক্তিকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

0947bc1f-0f7a-4014-ba27-349222a9d576

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নিয়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ রানা। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তবে পালিয়ে যান মাসুদ রানা।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর