রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

জামিনে বেরিয়ে যুবক নিখোঁজ, চার দিন পর ডোবায় মিলল লাশ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

জামিনে বেরিয়ে যুবক নিখোঁজ, চার দিন পর ডোবায় মিলল লাশ
স্বজনদের আহাজারি। ছবি: ঢাকা মেইল

মাদারীপুরে নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানক্ষেতের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আশিক খান (২৪) একই এলাকার মৃত আজিজ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ নভেম্বর একটি মামক মামলায় জামিনে বের হয় আশিক খান। পরে বৃহস্পতিবার সকালে একটি জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। গত শুক্রবার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। 

রোববার খালের অপরপাশের পরিত্যক্ত ডোবায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জেলা হাসপাতারের মর্গে। 

নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পতিভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শিগগিরই গ্রেফতার করা হবে অপরাধীদের।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর