রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনি, বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনি, বৃদ্ধ নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বোদা উপজেলার লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে যান বলে নাজমুল হক বিশারুর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। তাদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর