রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

হার্ট অ্যাটাকে মারা গেলেন ব্যাংক কর্মকর্তা গোলক চন্দ্র গুহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

হার্ট অ্যাটাকে মারা গেলেন ব্যাংক কর্মকর্তা গোলক চন্দ্র গুহ

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গোলক চন্দ্র গুহ গত ১২ নভেম্বর রাত ১২টার দিকে হার্ট অ্যাটাকে মারা যান। 

তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার ছেলে অনিন্দ্য গোপেশ বাপ্পী সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। মেয়ে আদৃতা গতি বৃষ্টি নৃত্যশিল্পী। 

তার আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

গোলক চন্দ্র গুহ দৈনিক সকালের খবরের সাবেক নির্বাহী সম্পাদক কমলেশ রায়ের ভগ্নিপতি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর