নাশকতার অভিযোগে খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ছাত্রলীগের সদস্য মো ইসমাইল হোসেন (২৮), ছাত্রলীগের সদস্য মো. ইব্রাহিম খলিল (২৮), ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল হোসেন (২৫), আওয়ামী লীগের সদস্য মো. খোকা মিয়া (৫৮), আওয়ামী লীগের সদস্য অজি রঞ্জন ত্রিপুরা (৪০), পৌর ০৬নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, মো. নয়ন মাঝি (৪২), এছাড়াও বিশেষ অভিযানে সাজা পরোয়াভূক্ত রুপন আচার্য্য (৩০), অজয় ধর (১৯)।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ০৬ জন ও অন্যান্য মামলার ০২ জন আসামি আটক করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এজে




