রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধা গানাসাসের নির্বাচনে হানিফ সভাপতি, হাবুল সম্পাদক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ এএম

শেয়ার করুন:

গাইবান্ধা গানাসাসের নির্বাচনে হানিফ সভাপতি, হাবুল সম্পাদক

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) ৬৩তম দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের গানাসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কার্যকরী সভাপতি পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ কে এম হানিফ বেলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম আকন্দ পেয়েছেন ৩৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রাগিব হাসান চৌধুরী হাবুল। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান খান আবু পেয়েছেন ৪৩ ভোট।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহসাধারণ সম্পাদক মেজবাউল হক মিঠু (৫৮ ভোট), নাট্য সম্পাদক এ কে এম রেজাউল করিম মুন্না (৬১ ভোট), সহনাট্য সম্পাদক সানজিদা আক্তার মিলি (৫৬ ভোট), সাংস্কৃতিক সম্পাদক রাগিব হাসান সন্তু (৫০ ভোট), সহসাংস্কৃতিক সম্পাদক শাহনাজ আমীন মুন্নি (৫৩ ভোট), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোক্তাদির রহমান রোমান (৫৬ ভোট), সহসাহিত্য ও পাঠাগার সম্পাদক আল মামুন সরকার শিহাব (৫২ ভোট) এবং কোষাধ্যক্ষ অরুণ কুমার দেব (৬১ ভোট)।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পিন্টু কুমার ভট্টাচার্য (৬৫ ভোট), স্বপন কুমার সাহা (৬৪ ভোট), মো. ময়নুল হোসেন (৬২ ভোট), রোজিনা নাহিদ শিমুল (৫৭ ভোট), তাজুল ইসলাম সাখা (৫৬ ভোট), মো. তারিকুল ইসলাম (৫৪ ভোট), সিরাজুল ইসলাম সোনা (৫৪ ভোট), গৌতমাশিষ গুহ সরকার (৫৩ ভোট), গণেশ প্রসাদ সাধন (৫২ ভোট), পুষ্প রানী সিং (৪৯ ভোট) ও হিল্লোল সরকার (৪৮ ভোট)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাধবী সরকার।

নবনির্বাচিত কার্যকরী সভাপতি অ্যাডভোকেট এ কে এম হানিফ বেলাল বলেন, এ বিজয় আমার একার নয়, এটি গানাসাসের সব সদস্যের বিজয়। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে চাই।  

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর