শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে টিনের চালের নিচে থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

যশোরে টিনের চালের নিচে থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

যশোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি পূর্বপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েল (৪২) নামে এক ব্যক্তিকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল শেখহাটি পূর্বপাড়া গ্রামে জুয়েলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাউন্ডারিঘেরা দুইতলা বাড়ি ও সংলগ্ন টিনশেড বসতঘর তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাড়ির সঙ্গে সংযুক্ত একচালা টিনশেড রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েল শেখহাটি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কাজী আলমগীর হোসেন ওরফে আলম। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর