শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান

মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে আটক ৩৭ কিশোর

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে আটক ৩৭ কিশোর

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে আটক ৩৭ কিশোরকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ২টার দিকে মুন্সিগঞ্জ সদর থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। 

আটক ৩৭ কিশোরের মধ্যে ৩৩ জনের বয়স ১৮ বছরের নিচে ৪ জনে ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে,গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন মোল্লাচর এলাকার ধলেশ্বরী নদীর তীরে নোঙর করা নৌযান থেকে প্রথমে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

এরপর, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বাকীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা কার্গো জাহাজে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে  এমন সংবাদের ভিত্তিতে নদীতীরে পুলিশ অবস্থান নেয়। এসময় নদীতে ট্রলারে করে দল বেধে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়।

পরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে আরও বেশ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

একতাবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করার অপরাধ করায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আটক কিশোরদের ছাড়িয়ে নিতে শুক্রবার রাত থেকেই মুন্সিগঞ্জ সদর থানার সামনে ভিড় করেন অভিভাবকরা, এ সময় আটকৃতরা ঘুরতে এসে পরিস্থিতির শিকার হয়েছেন দাবি করে কান্না আর আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা থানার মূল গেটের সামনে। এরপর আটকৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর