শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

লোকজ ঐতিহ্য সংরক্ষণে বিশেষ পদক পেলেন আদিল ফকির

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

লোকজ ঐতিহ্য সংরক্ষণে বিশেষ পদক পেলেন আদিল ফকির

ইতিহাস ঐতিহ্য সংরক্ষণাগার হিসেবে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় প্রতিষ্ঠা হয়েছে ফকিরবাড়ি পল্লি জাদুঘর। জাদুঘরটি মূলত লেখক ও গবষেক আদিল ফকিরের উদ্যোগে গড়ে উঠেছে। পল্লি জনপদের প্রায় ৪০০-এর অধিক বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী এখানে সংরক্ষিত রয়েছে।

এর মধ্যে রয়েছে ৬০-৯০ দশকের হারিকেন, গ্রামোফোন, দোতারা, ঢেঁকির কাঠ, পুরোনো সিন্দুক, গরুর গাড়ি, প্রাচীন ডাকটিকিটসহ নানা ধরনের কৃষি ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিষ্ঠানটি লোকজ ঐতিহ্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখছেন। লোকজ ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফিরেদেখা সাহিত্যপদক’ পেয়েছেন ফকিরবাড়ি পল্লি জাদুঘরের প্রতিষ্ঠাতা কবি ও গবেষক আদিল ফকির।

শুক্রবার(১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কারমাইকেল কলেজের অন্নদামোহন হলে ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলায় এ পদক প্রদান করা হয়।

এ বিষয়ে কবি ও গবেষক আদিল ফকির বলেন, এ প্রাপ্তি কেবল ব্যক্তিগত সম্মাননা নয় বরং আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের এক নিরন্তর প্রয়াসের স্বীকৃতি। অতীতকে ধারণ করে আগামী প্রজন্মের কাছে ইতিহাস ও শিকড়ের গল্প পৌঁছে দেওয়ার এই পথচলা অব্যাহত থাকুক। এসময় তিনি ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য: ফকিরবাড়ি পল্লি জাদুঘর রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ফকির বিদ্রোহের স্মৃতিবিজড়িত ফকিরবাড়ি সংলগ্ন একটি সংগ্রহশালা।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর