শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বোচাগঞ্জে ৩১ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

বোচাগঞ্জে ৩১ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা সিজার মূল্যমানের তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা নিদর্শনের মধ্যে রয়েছে কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে জেলার বোচাগঞ্জ উপজেলায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের দুর্গামূর্তির একটি খণ্ডাংশ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার করা নিদর্শনগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর