শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝিকরগাছা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

ঝিকরগাছা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক
ঝিকরগাছা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসা মাহমুদকে আটক করা হয়। পরে তাকে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, এমন প্রশ্নে এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত ও নথিপত্র পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে থাকা মামলার প্রকৃত সংখ্যা জানা যাবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর