শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে গাড়ি চাপায় যুবদল নেতা নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে গাড়ি চাপায় যুবদল নেতা নিহত
মো. আলম মোল্লাহ (আলম মোল্লা)।

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মো. আলম মোল্লাহ (আলম মোল্লা) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকায় পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম মোল্লাহ উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাসেম মোল্লার ছেলে এবং হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম মোল্লাহর বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিডস্টোর উত্তর বাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর