শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বরিশালে গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

বরিশালে গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার
আব্দুল জলিল আকন।

নিজেই তৈরি করেছিলেন সাংবাদিক পরিচয়পত্র। সেটি ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলে অভিযোগ। আড়ালে চালাতেন মাদক কারবার। অবশেষে বরিশাল নগরীতে ৩০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জলিল আকন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের চাঁদমারী খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গাঁজা বিক্রির উদ্দেশে জলিল ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জলিল কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত নন। তিনি নিজেই সাংবাদিক পরিচয়পত্র তৈরি করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে সুবিধা নেওয়ার চেষ্টা করতেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। বরিশাল নগরীতে বাসা ভাড়া নিয়ে তিনি মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর