শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাগেরহাটে ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করল প্রশাসন

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করল প্রশাসন

অভাব-অনটন ও স্বামীর অবহেলার অভিযোগে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ১৫ মাস বয়সী শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লার বাসভবনে এ ঘটনায় সংশ্লিষ্ট উভয় পক্ষকে হাজির করা হয়। এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশুটিকে বিক্রির ঘটনা ঘটে।

শিশুটির মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আলামিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।

85d320cc-b8a2-4fd2-be3c-1ea4845127a9

অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে তার স্বামী হাসান চৌধুরী স্ত্রী ও সন্তানের যথাযথ খোঁজখবর নিতেন না। এতে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে তিনি নিজেও জটিল রোগে আক্রান্ত হন। চরম অসহায়ত্বের কারণে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুসন্তানকে অন্যের হাতে তুলে দেন বলে জানান তিনি।

প্রাপ্ত তথ্যমতে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার ন্যবো এলাকার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছে দেওয়া হয়েছিল।

শিশুটির নানা পলাশ শেখ জানান, তার বয়স হয়েছে এবং তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারেন না। এমন পরিস্থিতিতে মেয়ে ও নাতির ভরণপোষণ কীভাবে বহন করবেন, তা নিয়ে তিনি অসহায়।

208b030b-412f-4c9c-b132-88bd40ea065b

শিশুটির মা অনিকা আক্তার বলেন, ‘আমি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের মধ্যে ছেলেকে কী খাওয়াব? আমি ছেলেকে রাখতে চাচ্ছি না। সে যেখানে ভালো থাকবে, আমি তার কাছে ছেলেকে দিয়ে দেব।’

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, ‘শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় শিশুটিকে যারা নিতে চান, তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর