শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

পার্বতীপুরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

পার্বতীপুরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন খালা ও ভাগিনা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাহরিয়ার জাহান ইভা (৮) ও রানা বাবুর ছেলে সালমান বাবু (৪)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ইভা ও তার ভাগিনা সালমানসহ গ্রামের কয়েকটি শিশু একসঙ্গে খেলছিল। এসময় অসাবধানতাবশত সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে পুকুরে নামে খালা ইভা। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত দুজন সম্পর্কে আপন খালা ও ভাগিনা।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর