শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে বিএনপি নেতার বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু-চিরকুট উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

যশোরে বিএনপি নেতার বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু-চিরকুট উদ্ধার
বিএনপি নেতার বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু ও চিরকুট। ছবি: ঢাকা মেইল

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শিমুল হোসেনের বাড়ি থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের তার নিজ বাড়িতে এসব বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিমুল হোসেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল, কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা আসেন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বাড়ির সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর